কোম্পানীগঞ্জে ঢাকা থেকে আগন্তককে জরিমানা Desk Desk News প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০ সিলকো সংবাদ:-কোম্পানীগঞ্জের পাড়ুয়া নোয়াগাঁও গ্রামে ঢাকা থেকে আগত এক ব্যক্তিকে লকডাউন অমাণ্যকরে সিলেট প্রবেশ করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার ১৯ এপ্রিল সকাল ১০ টার সময় ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নেতৃত্বে লকডাউন অমান্যকারী ব্যক্তির বিরুদ্ধে এই জরিমানা আদায় করা হয়।জরিমানা আদায় শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য অভিযুক্ত ব্যক্তিকে ১৪ দিনের হোম কোয়ারেন্টামে থাকার জন্যে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযান শেষে সুমন আচার্য সাংবাদিকদের বলেন- সিলেটের সাথে দেশের সবকয়টি জেলার যাত্রীসেবা আন্তঃপরিবহন যোগাযোগ বন্ধ থাকায় কেউ জেলাতে প্রবেশ করতে পারবেনা।অহেতুক প্রবেশকারী বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।সেই সাথে যাদেরকে হোমকোয়ারেন্টেনে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে নির্দেশ অমান্যের প্রমান পাওয়া গেলে আর্থিক/জেল জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হতে হবে। (সি/স-১৯ এপ্রিল -তা/ই) SHARES জেলা/উপজেলা বিষয়: