রমজান উপলক্ষে ভাটরাই প্রজন্ম ক্লাবের ত্রাণ সামগ্রী বিতরণ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০ আসন্ন রমজান উপলক্ষে ভাটরাই প্রজন্ম ক্লাবের পক্ষ থেকে ভাটরাই গ্রামের ৬০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাসের কারণে মানুষ যখন কর্মহীন, ঘর বন্দি হয়ে পড়েছেন তখনই তাদের পাশে দাঁড়িয়েছেন তারা। সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক কাজে সব সময় গরীব, অসহায়, দুস্থদের পাশে আছে প্রজন্ম ক্লাব, এর ধারাবাহিকতায় চাল,পেয়াজ,আলু,ছুলা,খেজুর বিতরণ করা হয়। ত্রাণ কার্যক্রম পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি-জাকারিয়া আহমদ,সাধারণ সম্পাদক-আল- আমিন, সহ সভাপতি-মঈনুল ইসলাম,সাদিকুর রাহমান,জুনেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক-শাহিন আহমদ,জামাল আহমদ,নেওয়াজ শরীফ,সাংগঠনিক সম্পাদক-কাওসার আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক-তাজুল ইসলাম, প্রচার সম্পাদক-বুরহান উদ্দীন সজীব, দপ্তর সম্পাদক-হাসান আল মাহমুদ,ধর্ম বিষয়ক সম্পাদক -আমিন উদ্দিন, ক্রিড়া সম্পাদক-মিজানুর রাহমান। এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শিব্বির আহমদ সোহাগ, তাহমিদ জাওয়াদ, নাহিদুল হক নোমান, জাকারিয়া, সৈকত, শান্ত প্রমূখ । ভাটরাই প্রজন্ম ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমীন বলেন,ভাটরাই প্রজন্ম ক্লাব বিভিন্ন দুর্যোগে সবার আগে মানুষের সহযোগিতায় এগিয়ে থাকে,করোনা ভাইরাস সচেতনতায় সচেতনতামূলক লিফলেট বিতরণসহ ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা থাকবে।পাশাপাশি সমাজের বিত্তবান, সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আশার আহবান ও জানান। Download News PhotoCard SHARES প্রচ্ছদ বিষয়: