ঈদ উল ফিতরে সিলেটের হাসান মার্কেট বন্ধ থাকবে

Desk Desk

News

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, মে ১৪, ২০২০

সিলকো ডেস্ক:-বন্ধ ঘোষণা করলো হাসান মার্কেট ও সিলেট সিটি সুপার মার্কেট। হোটেলের মধ্যে কাপড়ের দোকান চালু করায় বাতিল করা হয়েছে লালদিঘীরপাড়ের বাগদাদ হোটেলের ট্রেড লাইসেন্স।
ভয়েস অব সিলেট-এ প্রচারিত এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির কর্ণধার সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জুর উপস্থাপনায় পরিবেশিত এ সংবাদে কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়, যারা অমান্য করতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেটের ব্যবসায়ীদের সিদ্ধান্তকে অমান্য করে গত ১২ মে চালু হয় হাসান মার্কেট। এ নিয়ে সোস্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠে। অবশেষে বৃহস্পতিবার থেকে বন্ধ হলো এ মার্কেট।

(সি/স-১৪ মে-তা/ই)