করোনাদূর্যোগে সেবা দিতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের প্রস্তত থাকার নির্দেশনা জারী

Desk Desk

News

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, মে ১৫, ২০২০

স্টাফ রিপোর্টার:-দেশে করোনা দূর্যোগকালীন সময়ে করোনাভাইরাস প্রতিরোধ ও সামাজিক সচেতনতামূলক কাজে সম্পৃক্ত হওয়ার জন্যে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সুবিধাভোগীদের প্রস্থুত থাকার জন্যে জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালক কার্যালয় থেকে নির্দেশনা জারি করেছে।বৃহস্পতিবার (১৪ মে) যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ও ন্যাশনাল সার্ভিসের পরিচালক (যুগ্মসচিব) আবুল হাছান খাঁন স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে এই বিজ্ঞপ্তি জারি করেন।দেশের ৩৭ টি জেলার ১২৮ টি উপজেলার ন্যাশনাল সার্ভিস কর্মীদের এই করোনা দূর্যোগকালীন সময়ে সেবা প্রদান করতে প্রস্থুত থাকার জন্যে বলা হয়েছে।

করোনাদূর্যোগে সেবা দিতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের প্রস্তত থাকার নির্দেশনা জারী
এই বিজ্ঞপ্তিতে আবুল হাছান খাঁন বলেন
” ন্যাশনাল সার্ভিস কর্মসূচী সুবিধাভোগীদের করোনাভাইরাস (কভিড১৯) এর প্রার্দূভাব দুর্যোগকালীন সময়ে সরকার কর্তৃক বিশেষ ভাবে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী দূর্যোগকালীন সময়ে (কভিড১৯) সরকারী ও সামাজিক কাজে সম্পৃক্তকরণের জন্যে প্রস্তুত রাখার জন্যে নির্দেশনা প্রদান করা যাচ্ছে।

করোনাদূর্যোগে সেবা দিতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের প্রস্তত থাকার নির্দেশনা জারী

উল্লেখ্য ন্যাশনাল সার্ভিস কর্মসূচী সুবিধাভোগীদের জাতীয় স্বার্থে যে কোন দূর্যোগকালীন সময়ে সেবা দিতে বাধ্যতামূলক। যে সকল উপজেলায় ন্যাশনাল সার্ভিস রয়েছে সে সকল উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচী সুবিধাভোগীদের সম্পৃক্ত করে কাজে নিয়োজিত করার জন্যে বিশেষভাবে অনুরোধ করা হলো।”

করোনাদূর্যোগে সেবা দিতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের প্রস্তত থাকার নির্দেশনা জারী

(সি/স-১৫মে-তা/ই)