কোম্পানীগঞ্জে মন্ত্রী ইমরান আহমদের সৌজন্যে ১২ শত পরিবারকে ঈদ উপহার বিতরণ

Desk Desk

News

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মে ২১, ২০২০

স্টাফ রিপোর্টার:-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় কোম্পানীগঞ্জ উপজেলার হত-দরিদ্রদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ২ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে মন্ত্রী ইমরান আহমদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত সূধীবৃন্দের সাথে যুক্ত হন ও উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

ভিডিও কনফারেন্স শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি’র ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১ হাজার ২ শত কর্মহীন, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আলী আমজদের সভাপতিত্বে ও আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল,সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান (এডিসনাল পিপি),সাবেক সদস্য এডভোকেট আজমল আলী,গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী এ এস পি নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামীম আহমদ, নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য, কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রজিউল্লাহ খাঁন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম,অখিল চন্দ্র বিশ্বাস, ইয়াকুব আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক আলহাজ্ব নাজিম ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম।

ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন :-

ইসলাম পুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ শাখার সাধারণ সম্পাদক মুশাহিদ আলী।পূর্ব ইসলাম পুর ইউনিয়ন আওয়ামীলীগ শাখার সাধারন সম্পাদক মতিউর রহমান,দপ্তর সম্পাদক আব্দুল আলীম।

তেলিখাল ইউনিয়ন আওয়ামীলীগ শাখার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান

ইছাকলস ইউনিয়ন আওয়ামীলীগ শাখার সাধারণ সম্পাদক আছার মিয়া

উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামীলীগ শাখার সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন।

দক্ষিন রণিখাই ইউনিয়ন আওয়ামীলীগ শাখার
সভাপতি আব্দুল হাসিম।

যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:-

উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক
আব্দুর রহমান,সদস্য,তজব আলী, জুয়েল আহমদ, আজিম উদ্দিন,পূর্ব ইসলাম পুর ইউনিয়ন যুব লীগ শাখা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান, ইউপি যুবলীগ নেতা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা কবির আহমদ।

ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:-

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক সজিবুল ইসলাম প্রমুখ।

(সি/স-২১ মে-তা/ই)