ইসলামপুর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী বাবুল আহমদের ঈদ উপহার সামগ্রী বিতরণ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, মে ২১, ২০২০ স্টাফ রিপোর্টার:-ঈদ উল ফিতর উপলক্ষে কর্মসংস্থানহীন অসহায় ১৩০ টি পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ১ নং ইসলাম পুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদ। এছাড়াও ২৫ জন পরিবারকে নগদ আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।উপহার সামগ্রীর মধ্যে তৈল ১ লিটার, লাচ্চি সেমাই ২ পেকেট, ময়দা ১ কেজী, চাউল ৫ কেজী,চিনি ১ কেজী।বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২ টার সময় জালিয়ারপাড়স্থ বাবুল আহমদের নিজ বাড়ি থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে বাবুল আহমদ সাংবাদিকদের বলেন করোনাভাইরাসের প্রভাবে কোম্পানীগঞ্জের মানুষ খুব কষ্টে আছে।গত ৪ মাস যাবত কোম্পানীগঞ্জের পাথর কোয়ারী গুলো বন্ধ থাকায় শ্রমজীবি পরিবার গুলো খুব কষ্টে দিন পার করছে। আমি আমার সাধ্যমত এই সব শ্রমজীবি পরিবার গুলোকে সহায়তা করে আসছি। সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার জন্যে আহ্বান করছি। উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্রের (আসক ফাউন্ডেশন) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মানিক মিয়া ময়না,ব্যাবসায়ী মিজানুর রহমান,সাদ্দাম মিয়া,আব্দুল মালিক,এলাইছ মিয়া,দিলোয়ার,নুরুল ফরহাদ আলম রেজা,মানিক মিয়া। (সি/স-২১ মে-তা/ই) Download News PhotoCard SHARES জাতীয় বিষয়: