সড়কে প্রাণ গেলো ১৩ ট্রাক আরোহীর

Desk Desk

News

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, মে ২১, ২০২০

সিলকো ডেস্ক:-গাইবান্ধার পলাশবাড়ীতে রডবোঝাই ট্রাক করে বাড়ি ফেরার পথে ট্রাক উল্টে ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের সদরের জুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রডবোঝাই একটি ট্রাকে করে ১৩ যাত্রী ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। জুনদহ এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় রডের নিচে চাপা পড়ে ১৩ যাত্রী নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঢাকাটাইমসকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় রডের নিচ থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়। তাদের সকলেই পুরুষ। নিহতদের বাড়ি কোথায় তা জানা যায়নি।

(সি/স-২১ মে-তা/ই)