বুড়িচংয়ে চলাচলের রাস্তা নিয়ে প্রতিপক্ষের হামলায় ২জন আহত Desk Desk News প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, মে ২৬, ২০২০ কাজী খোরশেদ আলম,বুড়িচং(কুমিল্লা):-গত ২৩ মে শনিবার সন্ধ্যায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে আবদুল্লাহ আল হাসান ও আবদুল্লাহ আল মামুনকে একই গ্রামের মোঃ ইদু মিয়া ও তার ছেলে মোঃ বাদশা মিয়া, মোঃ আরিফ হোসেন, মোঃ শরীফ হোসেন দেশী অস্ত্র দা,ছেনী দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেছে। আহতরা বতর্মানে বুড়িচং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ব্যাপারে আহত আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে বুড়িচং থানায় মামলা দায়ের করেন। আহত আবদুল্লাহ আল মামুন জানান, বাড়ীর রাস্তায় মাটি ফেলাকে নিয়ে পাশর্^বর্তী মোঃ ইদু মিয়া ও তার ছেলেদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পূর্ব আক্রোশের জের ধরে দেশীয় অস্ত্র দা,ছেনী নিয়ে হামলা করে এবং লাঠি দিয়ে এলোপাথারি পিটাইতে থাকে। দা’য়ের কুপে আমার মাথা কেটে যায় এবং আমার ছোট ভাই আদুল্লাহ আল হাসানের মাথা কেটে মারাত্মক জখম হয়। ব্যাপারে বুড়িচং থানায় ৪জনকে আসামী করে মামলা দায়ের করেছি। মামলা নং-১২। মামুন আরো জানায়, হামলাকারী বাদশা মিয়া দৈর্ঘ্যদিন ধরে ভারতের সাথে চোরাকারবারী ব্যবসা করে আসছে। এই ব্যাপারে অভিযুক্ত বাদশা মিয়ার সাথে যোগযোগের করলে তিনি কোন কথা বলতে রাজি হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়,মৃত ফজলুল হক ও ইদু মিয়ার ছেলেদের মধ্যে বাড়ীতে প্রবেশের রাস্তা নিয়ে ঝগড়া বিবাহ হয়। এতে ইদু মিয়ার ছেলেরা লাঠি সোটা ও দা-ছেনি দিয়ে হামলা করে ফজলুল হকের ছেলে আবদুল্লাহ আল হাসান ও আবদুল্লাহ আল মামুনের মাথায় আঘাত করে। এতে মামুন ও হাসান মারাত্মক ভাবে আহত হয়। আহতরা বতর্মানে বুড়িচং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, জামতালা গ্রামের মৃত ফজলুল হক ও ইদু মিয়ার ছেলেদের মধ্যে চলাচলের রাস্তা নিয়ে সংঘর্ষ হয়। এই নিয়ে বুড়িচং থানায় অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। (সি/স-২৬ মে-তা/ই) SHARES জাতীয় বিষয়: