৮ নং ওয়ার্ডবাসীকে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সাজনের ঈদ শুভেচ্ছা ও কিছু কথা

Desk Desk

News

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, মে ২৬, ২০২০

 

সিলকো ডেস্ক:– কোম্পানীগঞ্জ উপজেলার ১ নং ইসলাম পুর পশ্চিম ইউনিয়ন পরিষদ ৮ ওয়ার্ডবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সৈবাল শাহরিয়ার সাজন।

কোম্পানীগঞ্জ চ্যাম্পিয়ন্স লীগের অন্যতম একজন সদস্য।উপজেলার ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে যে কয়জন তরুন সংগঠনের মধ্যে সৈবাল শাহরিয়ার সাজন অন্যতম। তিনি একাধারে ভোলাগঞ্জ উদয়ণ যুব সংঘের সহ সভাপতি।

সমাজ হিতৈষী তরুন এই যুব সংগঠক বলেন,ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।

তিনি আরো বলেন, আসুন ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি অর্জন করতে শপথ করি। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।

সেই সাথে করোনা-ক্রান্তিলগ্নে ঈদের আমেজ উপভোগ করতে জনসমাগম পরিহার করি।সবাই ঈদের আনন্দ পরিবারের সাথেই উপভোগ করি জনসমাগম পরিহার করি।

(সি/স-২৬ মে-তা/ই)