ঝড়ের কবলে মন্দীর,বিদ্যুৎহীন কোম্পানীগঞ্জ Desk Desk News প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মে ২৭, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া অকাল ঝড়ে ভেঙ্গে পড়েছে মন্দির,বসত বাড়ি ও বিদ্যুৎ সংযোগ ব্যাবস্থা। মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটের সময় ঘন্টাব্যাপী ঝড়ে উপজেলার ছনবাড়ি গ্রামের দূর্গামন্দির ও রাখাল মন্দিরের উপর একটি পুরোনো বটবৃক্ষ আচড়ে পড়লে মন্দিরের চাল সহ বাউন্ডারী ভেঙ্গে পরে। ঝড়ে মন্দিরের চালা ভেঙ্গে পড়লেও মূর্তিগুলো অক্ষত রয়েছে। ভেঙ্গে পড়া স্থাপনার ক্ষয়ক্ষতির পরিমান প্রায় দুই লক্ষ টাকা। এদিকে ঝড়ের প্রকোপে উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় উপজেলাজুরে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুত না থাকায় উপজেলার নেটওয়ার্কিং ব্যবস্থা নড়বড়ে হয়ে পড়েছে।এক সাথে অনেক এলাকায় বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় লাইনে কাজ করতে হিমশিম খেতে দেখা যায় অপারেটরদের। এদিকে উপজেলার দয়ারবাজার কালীবাড়ি এলাকার সমাজসেবী জামাল উদ্দিনের বসতগৃহ আবারো ঝড়ের কবলে পড়েছে ইতোমধ্যে ৩ বার ক্ষতিগ্রস্থের শিকার জামাল উদ্দিন জানান আমি অসহায় মানুষ,নিজে যা আয় রোজগার করি তা দিয়ে রক্তের অভাবে থাকা অসুস্থ মানুষের কল্যাণে ব্যায় করি।কারো রক্তের প্রয়োজন পড়লে নিজের হাতে যা থাকে তা নিয়ে ছুটে চলি রক্তের যখন ফান দিতে।আমার সংসারের স্ত্রী সন্তান অনাহারে থাকলেও আমি অসুস্থ মানুষের সেবায় ছুটে যাই।কিন্তু গত দুটি কাল বৈশাখি ঝড়ে আমার বসতগৃহ ভেঙ্গে পড়ে।দুই বারই পুনঃনির্মাণ করেছি।কিন্তু এখন আর পূনঃনির্মাণ করার টাকা হাতে নেই।আমি আজ বড় অসহায়। এদিকে ঝড়ের কবলে পরে মন্দিরগৃহ ভাঙ্গার ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস বলেন,ঝড়ের কবলে মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে শুনেছি।এব্যাপারে স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের একাংশ মন্দির পরিদর্শনে পাঠিয়েছি।ক্ষয়ক্ষতির পরিমান যেনে প্রশাসনের সাথে আলাপ করে পূনঃনির্মাণের ব্যপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন মন্দির ক্ষতিগ্রস্তের ব্যপারে আমাকে কেউ বলেনি। তবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে অবশ্যই পুনঃনির্মাণের ব্যবস্থা করা হবে। (সি/স-২৭ মে-তা/ই) SHARES জাতীয় বিষয়: