কোম্পানীগঞ্জে করোনা নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান Desk Desk News প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০ স্টাফ রিপোর্টার:-কোম্পানীগঞ্জে করোনা প্রকোপ দিন দিন বাড়ছে।কিন্তু সাধারণ মানুষ করোনাপ্রতিরোধে প্রশাসনের নির্দেশনা মানতেই চাচ্ছে না৷ স্থানীয় হাট বাজার গুলোতে দোকানের ক্রেতা-বিক্রেতারা মাস্ক,হ্যান্ড গ্লাবস, সহ প্রয়োজনীয় করোনা প্রতিরোধী ব্যবস্থাগ্রহণ করতে অনিহা করায় প্রশাসনের পক্ষ থেকে ঘন ঘন অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় ১৫ জুন সোমবার উপজেলার থানা সদরস্থ বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বাস্থ্যবিধি অমাণ্য কারী ৪ টি ব্যাক্তি ও প্রতিষ্টানের মালিককে ৩ হাজার ৭ শত টাকা অর্থদন্ড করেন।ভ্রা ম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নের্তৃত্বে কোম্পানীগঞ্জ থানার এস আই স্বপন আহমদ সহ সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশগ্রহণ করেন। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য সিলকো সংবাদ প্রতিবেদককে বলেন, যারা করোনাপ্রতিরোধে প্রশাসনের নির্দেশনা মানবেনা তাদের বিরুদ্ধে প্রশাসন সব সময় সৌচ্চার অবস্থানে আছে।আমাদের এইরকম অভিযান অব্যাহত থাকবে। (সি/স-১৫ জুন-তা/ই) SHARES আইন আদালত বিষয়: