ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্টে পানিতে ছিটকে শ্রমিক নিখোঁজ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০ মোবারক হোসাইন:-সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ঘুলুয়া গ্রামের খানিকটা দক্ষিণপাশে থাকা পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটির তারে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সজীব মিয়া ওরফে বাবু মিয়া(২৮) নামের এক শ্রমিক স্থানীয় ধারাম হাওরের পানিতে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছেন। হাওরের পানিতে পড়ে নিখোঁজ থাকা ওই শ্রমিকের বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামে। সে ওই গ্রামের আজমত আলীর ছেলে। স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষর্দশী সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান ছয়টার দিকে আরও ৪-৫জন শ্রমিকের সঙ্গে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা সজীব মিয়া ধানবাহী একটি ইঞ্জিত চালিত ট্রলারে করে তাঁর নিজ গ্রাম দৌলতপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। ওইদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নৌকাটি উপজেলার ঘুলুয়া গ্রামের দক্ষিণ পাশে সড়কে গেলে সেখানে পানি কিছুটা কম থাকায় নৌকাটি আটকে যায়। সেখান থেকে নৌকাটি স্থানচ্যুত করতে গিয়ে সজীব নৌকার মধ্যে থাকা একটি বাঁশের খুঁটি হাতে নেন। এ সময় ওই বাঁশটি সেখানে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে গেলে তিনি বিদ্যুৎম্পৃষ্ঠ হয়ে সড়ক লাগোয়া ধারাম হাওরের পানিতে তলিয়ে যান। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন আজ রাত আটটার দিকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ধারাম হাওরর পানিতে পড়ে গিয়ে নিখোঁজ থাকা ওই শ্রমিককে উদ্ধারের জন্য স্থানীয় লোকজন নানাভাবে চেষ্ঠা করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। (সি/স-০২ এপ্রিল-তা/ই) Download News PhotoCard SHARES জাতীয় বিষয়: