কোম্পানীগঞ্জে বন্যার্তদের পাশে প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদ

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০
  • নোমান আহমেদঃ- কোম্পানীগঞ্জে দক্ষিণ রনিখাই ইউনিয়নের অত্যন্ত অবহেলিত ও হাওর এলাকা বলে পরিচিত ডাকাতি বাড়ি গ্রাম। উক্ত গ্রামে বন্যা আক্রান্ত ও মহামারী করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত ১৯৬ টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ।
  • করোনার প্রভাবে গ্রামের সাধারন মানুষ এমনিতেই গৃহবন্দী, এরই মধ্যে দেখা দিল বড় আকারে বন্যা।সমগ্র উপজেলার ন্যায় ডাকাতি বাড়ি হাওর এলাকাতে বন্যা প্লাবিত হওয়ায় অনেক সাধারণ দিনমজুর পরিবারের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ।বন্যা ও করোনা বিপর্যয়কালীন সময়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে আর্থিক সহযোগীতার বাড়ালেন প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদ।ডাকাতি বাড়ি গ্রামের প্রবাসিদের তিলে তিলে গড়া এই সামাজিক সংগঠনের সদস্যদের আর্থিক সহযোগীতায় বন্যায় ক্ষতি গ্রস্থ ১৯৬টি পরিবারকে নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়।
  • বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলার ডাকাতি বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্টানের মাধ্যমে ১৯৬ টি পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।
  • দক্ষিন রণিখাই ইউনিয়ন পরিষদ, ২ নং ওয়ার্ড সদস্য রইছ মিয়ার সভাপতিত্বে ও নাসির উদ্দিন, সিহাব উদ্দিন এবং হাফিজ ইবাদুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামীম আহমেদ।
  • বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া।
  • আমণন্ত্রীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
    ইঞ্জাদ মিয়া,রুস্তম আলী,ইলিয়াছ মিয়া,উস্তার আলী, লাল মিয়া, মন্তাজ উদ্দিন,আব্দুল জলিল,জুয়াদ আলী,বাহতাউন প্রবাসী সুলতান মিয়া,দলইর গাঁও মাদ্রাসার সিনিয়র শিক্ষক রুহুল আমিন,মেম্বার সফিক মিয়া,জলাল,
    দক্ষিণ রণিখাই ইউনিয়ন যুব লীগের যুগ্ম সাধারন সম্পাদক জামাল উদ্দিন,
  • ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রব (ইংল্যান্ড প্রবাসী) ও সাধারণ সম্পাদক মোজাহিদ আলী কালা মিয়া।
  • প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শামীম আহমদ শামীম বলেন,প্রবাসীদের কষ্টার্জিত টাকা দিয়ে আজকের এই অনুষ্টানের মাধ্যমে অসহায় পরিবারের মাঝে আর্থিক সহযোগীতা করা হয়েছে তা আমাদের বিত্তবান মানুষের জন্যে একটা উদাহরণ হয়ে রইলো। প্রবাসিরা দেশের বাইরে থেকেও দেশে অসহায় মানুষের খবর রাখতে পারে আর্থিক সহযোগীতা করতে পারে তবে আমরা কেন পিছিয়ে থাকবো। সমাজের বিত্তবানদের কাছে আমার অনুরোধ সামর্থনুযায়ী আপনারাও এই করোনা মহামারী ও বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাড়ান।তবেই সমাজ থেকে দারিদ্র্যতা দূর হবে।সমাজ হবে সুন্দর।




  • (সি/স-০২ জুলাই-তা/ই)