মানুষের তাড়া খেয়ে বন্যবাস ছেড়ে লোকালয়ে বিরল মায়া হরিণ

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:-মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন ছেড়ে ছুটে আসে লোকালয়ে একটি অপ্রাপ্ত বয়স্ক ছোট্ট মায়া হরিণ। মানুষের তাড়া খেয়ে বন থেকে প্রান বাঁচাতে শ্রীমঙ্গল ৪৬ বিজিবি সেক্টর সদর দপ্তরের তাড়ের বেষ্টনী ডিঙিয়ে ভিতরে প্রবেশ করে।তারপর সোমবার (২০ জুলাই) সকালে আহত অবস্থায় হরিণটিকে বিজিবি ক্যাম্পে আটক করে রাখা হয়। পরে বিজিবির সদস্যরা আটককৃত আহত হরিণটিকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, আমরা আহত হরিণটিকে সুস্থ করার সবরকম উদ্যোগ নিয়েছি। এটি পুরুষ মায়া হরিণ ও প্রাপ্ত বয়স্ক নয়। পুরোপুরি সুস্থ হলে নিয়মানুযায়ী বনে উন্মুক্ত করে দেওয়া হবে বলে।

প্রতিবেদক:-আসরাফুল ইমরান

(সি/স-২০ জুলাই-তা/ই)