কোম্পানীগঞ্জে কিশোর কর্তৃক ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা,অভিযুক্ত পুলিশি হেফাজতে Desk Desk News প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ অপরাধের সাথে সঙ্গাতে জরিত মর্মে অভিযুক্ত হৃদয় আহমদকে (১১) পুলিশ হেফাযত নেয়। গতকাল রোববার (৪ অক্টোবর) আনুমানিক সকাল ১১টার সময় উপজেলার তেলিখাল ইউনিয়নের চাতালপাড় (বিলাজুর) গ্রামে এই ঘটনাটি ঘটে। সূত্রে জানা যায়, তেলিখাল ইউনিয়নের চাতলপাড় (বিলাজুর) গ্রামের এক দরিদ্র পরিবারে ৭ বছরের শিশুটিকে বাড়ীতে একা পেয়ে অভিযুক্ত হৃদয় আহমদ কর্তৃক জাপটে ধরা অবস্থায় প্রতিবেশী এক মহিলা দেখা ফেলে। পরবর্তিতে ঘটনাটি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে সমজোতার চেষ্টা করতে ব্যার্থ হলে ভিকটিমের পিতা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার শিকার মেয়েটি বর্তমানে তার নিজ বাড়িতে সুস্থবস্থায় আছে বলে নিশ্চিত হওয়া যায়। অভিযোগ পেয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান ও ওসি (তদন্ত) মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে চাতলপাড় থেকে অভিযুক্ত হৃদয়কে আটক করে পুলিশি হেফাজতে নেন। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাটির খুবই স্পর্শকাতর তাই সুষ্ট তদন্তপূর্বক ব্যাবস্থা নেওয়া হবে। (সি/স-০৫ অক্টোবর-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: