কোম্পানীগঞ্জে নিরাপত্তাহীনতায় কাজ করার সময় শ্রমিক নিহত

Desk Desk

News

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০

স্টাফ রিপোর্টার:-কোম্পানীগঞ্জের থানা বাজারে গোদাম থেকে সিমেন্ট আনলোড করার সময় দূর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছে।

নিহত শ্রমিক উপজেলার দক্ষিণ বুরদেও গ্রামের তৈয়ব আলীর ছেলে শমসের আলী (৩২)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২ টা ৩০ মিনিটের সময় ফিরুজ মিয়ার গোডাউন থেকে সিমেন্টের বস্তা সড়ানোর সময় বেশকয়েকটি সিমেন্টের বস্তা কর্মরত শ্রমিকের মাথায় আচরে পড়লে ঘটনাস্থালেই একজন মারা।

তাৎক্ষণিক ভাবে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থকেন্দ্রে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত লাশের সূরতহাল রিপোর্ট চলছে।
থানা সূত্রে জানা যায়,লাশের সূরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু দায়েরের প্রস্তুতি চলছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,পণ্য পরিবহনের ক্ষেত্রে নিদ্রিষ্ট নিয়মনীতি না মেনে এবং হেলমেট ও নিরাপত্তা পোশাক ব্যবহার না করায় প্রায়সই এইরকম শ্রমিক দূর্ঘটনা ঘটে থাকে।অনেকে চিরদিনের জন্যে পঙ্গুত্ব বরণ করেন।

উপজেলার বিভিন্ন পেশায় শ্রমিকরা বিপদের ঝুকি নিয়ে কাজ করলেও উপজেলা প্রশাসনের পক্ষ্য থেকে নেই কোনো প্রয়োজনীয় ব্যবস্থা। প্রশাসন ও কতৃপক্ষের এইরকম উদাসীনতায় হতাশ শ্রমিক ইউনিয়ন নেতা সিরাজুল ইসলাম।

(সি/স-১৩ অক্টোবর-তা/ই)