কোম্পানীগঞ্জে বাকসস’র পূর্ণদিবস কর্মবিরতি পালিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০ সিলকো ডেস্ক:-বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তন হয়নি কুড়ি বছরেও। ২০০১ সাল থেকে পদবি পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)। দাবি বাস্তবায়নে কর্মবিরতি থেকে শুরু করে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। কিন্তু সংশ্লিষ্টদের সাড়া মেলেনি। ৮ বছর আগে ২০১১ সালে পদ-পদবি পরিবর্তন সংক্রান্ত সার-সংক্ষেপে প্রধানমন্ত্রী অনুমোদন দিলেও তা আজও আলোর মুখ দেখেনি। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় সিলেটের কোম্পানীগঞ্জে মাঠ প্রশাসনে কর্মরত ১১-১৬ গ্রেডের কর্মচারীদের পদ—পদবী ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) সকাল ৯ টা থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ কর্মসূচির প্রথম দিন পালন করা হয়। এছাড়া হাজিরা খাতায় স্বাক্ষর করে স্ব স্ব অফিস প্রাঙ্গণে অবস্থান নেয় তারা। বিকাল ৫টা পর্যন্ত কোন ধরনের কাজে অংশ নিচ্ছেন না। এ কর্মসূচি আগামী ১৫-৩০ নভেম্বর পর্যন্ত চলবে। এ প্রসঙ্গে কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের নাজির মোঃ জসিম উদ্দিন সিলকো সংবাদকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের সব সেক্টরই এগিয়ে যাচ্ছে। উন্নয়ন বাস্তবায়ন ও গতিশীল রাখতে তৃতীয় শ্রেণির কর্মচারীদের একটি ভূমিকা রয়েছে। কিন্তু অন্যান্য দফতরের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদ-পদবি ও গ্রেড উন্নীত হলেও বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদ-পদবি ও বেতন গ্রেড উন্নীত হয়নি। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন ছাড়া আমাদের সামনে বিকল্প আর কিছুই নেই।’ (সি/স-১৫ নভেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: