শীতে কাপছে পর্যটন নগরী শ্রীমঙ্গল শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০ মৌলভীবাজার জেলা প্রতিনিধি:-আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সোমবার শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। এটিই এবার শ্রীমঙ্গলের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯ টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্র ১১.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান। এদিকে তাপমাত্রা ১১.৪ ডিগ্রিতে নেমে আসায় সারা উপজেলাজুড়ে শীতের তীব্রতা অনুভুত হচ্ছে। বিশেষ করে শ্রীমঙ্গল উপজেলার পাহাড়ি এলাকাগুলোতে শীত কিছুটা বেশি অনুভুত হচ্ছে। শীতে কাতর হয়ে পরছেন চা শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষেরা। তবে সূর্যের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শীত অপেক্ষাকৃত কিছুটা কমতে থাকে। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যা ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্যতম পর্যটন নগরী শ্রীমঙ্গলে প্রকৃতির রুপ কিছুটা বদলে যাচ্ছে। গাছের পাতায় আর সবুজ ঘাসে জমছে শিশির কণা। রাতে আর ভোরে কুয়াশার ঘন আবরণ থাকে চা-বাগানসহ স্থানীয় এলাকাগুলোতে।এই সময় নিম্নআয়ের মানুষ গুলো শীতের সকালে নিজ নিজ কাজে যেতে পারছেন না পাহাড়ি এলাকার মানুষ গুলো।দেশের প্রত্যেকটি জায়গার তুলনায় শ্রীমঙ্গল শীতের প্রাদুর্ভাব অনেকটা বেশি বলে জানা জায় আবহাওয়া অধিদপ্তর থেকে। (সি/স-২৩নভেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES শীতের সংবাদ বিষয়: