বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অপরাজনীতির প্রতিবাদে কোম্পানীগঞ্জ যুব লীগের বিক্ষোভ মিছিল শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০ নিজস্ব প্রতিবেদক:-বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অপরাজনীতির প্রতিবাদে কোম্পানীগঞ্জ যুব লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সম্পন্ন হয়েছে। সোমবার ৩০ নভেম্বর বিকাল ৩ টার সময় উপজেলা পরিষদ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে থানা বাজার হয়ে বঙ্গবন্ধু মহাসড়ক হয়ে বঙ্গবন্ধু মুর্যাল প্রাঙ্গণে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিল শেষে বঙ্গবন্ধু মুর্যাল প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব লীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুর রহমান। উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা মূলক সামাজিক সংগঠন বর্ণমালার সভাপতি সজিবুল ইসলাম জয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন,ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি এম হাবিবুল্লাহ জাবেদ, উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ,সদস্য জামাল আহমদ জামাল,জাফর দেওয়ান,জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মীর আল মমীন, কোম্পানীগঞ্জ উপজেলা যুব লীগ নেতা কয়েছ আহমদ,তেলিখাল ইউনিয়ন যুবলীগ শাখার সাধারণ সম্পাদক চাঁন মিয়া মজনু,দক্ষিণ রণিখাই ইউনিয়ন যুব লীগের সিনিয়র সহ সভাপতি শাহিন আহমদ শাহেন,উত্তর রণিখাই ইউনিয়ন সভাপতি কুদ্দুছ মিয়া,পূর্ব ইসলাম পুর ইউনিয়ন যুব লীগের সহ সভাপতি আরিফুল হক সেন্টু,সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন,সাংগঠনিক আকির হোসেন,আরিফুল হক সেন্টু,আব্দুল মতিন। এ সময় উপস্থিত ছিলেন,পূর্ব ইসলাম পুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আলীম,কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সিরাজুল হক,পূর্ব ইসলাম পুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন প্রমুখ। (সি/স-৩০ নভেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: