কুলাউড়ায় অপরিকল্পিতভাবে রাস্তায় মাটি ভরাটের জন্য হুমকির মুখে কৃষিজমি

Desk Desk

News

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০

মারজান আহমদ,কুলাউড়া (মৌলভীবাজার) থেকে:-ভাটি অঞ্চলে সুন্দর এবং পাকা রাস্তা ঘাট হলো একটি স্বপ্ন।

কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে বিলুপ্তির মুখে পড়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটি অঞ্চলের কৃষি জমি।
কুলাউড়া উপজেলার ভাটেরায় এই রাস্তা হলে ভাটি অঞ্চলের মানুষের যোগাযোগের নতুন অধ্যায় সৃষ্টি হবে। ভাটি অঞ্চলের মানুষের যোগাযোগের ক্ষেত্রে আরো উন্নতি হবে।

কিন্তু রাস্তাঘাট স্থায়ী অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে ভাটেরাতে কোন নিয়মনীতি মানা হচ্ছেনা।যে কৃষক মাঠে সারাদিন পরিশ্রম করে অন্ন যোগায় তাদের চরম ক্ষতিগ্রস্থ হয়েছে এবং আগামিতেও হবে।রাস্তা নির্মানের অযুহাতে সারা ভাটেরা ইউনিয়নের কৃষি ব্যবস্থা পঙ্গু হয়ে পড়েছে।কৃষি প্রধান এই এলাকার বাঘেরবন্দ,তুলাপুর হরিপুর ,কাউয়ারখীল,
সিংহনাথে
কয়েক হাজার হেঃ জমি শুধু পরিকল্পনার অভাবে পতিত আছে। প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সোনালী চল ফলানো যেত তাহলে কৃষকের ভাগ্যের চাকা কিছুটা সচল হত।
বিষয়টি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য কৃষি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার অনেক কৃষি শ্রমিক।

ভাটেরা নওয়াগাঁও বেরকুড়ি রাস্তার এবং ভাটেরা শরীফপুর ভায়া খামাউড়া,বেরকুড়ি রাস্তার চলমান কাজ উর্ধতন কর্তৃপক্ষের সরজমিন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হোক।পতিত থাকা,সম্ভাবনাময় কৃষি জমিগুলো আবাদের উপযোগী করে সকল অবকাঠামো নির্মাণের অনুরোধ জানাচ্ছি। অদক্ষ জন প্রতিনীধির রাহুতলে সারা কৃষি ব্যবস্থা আজ ধ্বংসের সামীল।
তাই সাধারন কৃষক এটার পরিত্রান চায়।

(সি/স-০৮ ডিসেম্বর-তা/ই)

কুলাউড়ায় অপরিকল্পিতভাবে রাস্তায় মাটি ভরাটের জন্য হুমকির মুখে কৃষিজমি