ছাতক জেলা বাস্তবায়ন কমিটি গঠন Desk Desk News প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০ সিলকো ডেস্ক:-বৃহত্তর ছাতক ও পাশ্ববর্তী এলাকা নিয়ে ছাতককে জেলা গঠনের লক্ষ্যে ছাতক জেলা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে ছাতক সরকারি কলেজের অবঃ অধ্যক্ষ মইন উদ্দিন আহমদ, সিনিয়র সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আব্দুল ওদুদ, সাধারণ সম্পাদক রাজনীতিবিদ ও সিলেট সিলেটস্থ ছাতক সমিতির সাবেক সভাপতি আ.ন.ম ওহিদ কনা মিয়া, সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী আবু সাইদ চৌধুরী বাবুল, আইন বিষয়ক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট চান মিয়াকে মনোনীত করে ৫০১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শুক্রবার সকাল ১০টায় ছাতক মিলনায়তন ভবনে প্রবীণ রাজনীতিবিদ আব্দুল ওদুদের সভাপতিত্বে এক সভায় সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি ছাতক জেলা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন করবে। (সি/স-২৫ ডিসেম্বর-তা/ই) SHARES জাতীয় বিষয়: