কমলগঞ্জে বিদ্যুতের আলোয় আলোকিত হলো ৭৫টি পরিবার

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

মালিক মিয়া.কমলগঞ্জ প্রতিনিধি:-মুজিববর্ষ উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শনিবার সন্ধ্যায় মাধবপুর ইউনিয়নের পাত্রখোলার হাজারী বাগ এলাকায় বিদ্যুত সংযোগের উদ্বোধন করা হয়।

কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আশেকুল হকে সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এম.পি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল , কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা, পল্লীবিদ্যুত কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃ খালেদুল ইসলাম, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আসিদ আলী, মৌলভীবাজার জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী প্রমুখ।

(সি/স-২৬ ডিসেম্বর-তা/ই)