স.প. শ্রমিক ইউনিয়ন রাজনগর শাখার নির্বাচন,সভাপতি তোফায়েল ও সম্পাদক সোয়েল নির্বাচিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০ রাজনগর প্রতিনিধি:- মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রাজনগর উপজেলা শাখা ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি তোফায়েল আহমেদ ও সম্পাদক সোয়েল আহমদ নির্বাচিত মোঃ হারুনুর রাশীদ,রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজার জেলা সড়ক পরিনহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ১২২৩)এর অন্তর্ভুক্ত রাজনগর উপজেলা শাখা ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন জননাব তোফায়েল আহমেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব সোয়েল আহমদ। অদ্য (শনিবার)৭নভেম্বর-২০ইং, রাজনগর উপজেলাধীন ৮নং মনসুরনগর ইউনিয়নে সকাল ৮ঘটিকা থেকে নির্বাচন শুরু হয় এবং অত্যন্ত সুষ্ঠভাবে সুন্দর ও আনন্দমূখর পরিবেশে বিকেল ৪ঘটিকায় সমাপ্ত হয়। এতে কোনো অপ্রিতকর ঘটনা ঘটেনি। রাজনগর উপজেলা শাখায় ২৩৮টি ভোটের মধ্যে সভাপতি পদে ৩জন। তোফায়েল আহমদ,আনারস মার্কায় ৮৮টি ভোট পেয়ে নির্বাচিত।আব্দুল মুকিত,ছাতা মার্কায় ৮১টি।মশাহীদ আহমদ,চেয়ার মার্কায়,৬০টি। সাধারণ সম্পাদক পদে ২জন। মোঃ সোয়েল আহমদ মোরগ মার্কায় ১৩৩টি ভোট পেয়ে নির্বাচিত।খলিল মিয়া,মই মার্কায় ৮৯টি। সহ-সম্পাদক পদে ২জন। সন্তোষ মালাকার, হরিণ মার্কায় ১১৮টি ভোট পেয়ে নির্বাচিত।আনকার মিয়া,আম মার্কায় ১০০টি। সাংগঠনিক সম্পাদক পদে ২জন।জুয়েল মিয়া,ডাব মার্কায় ১১৫টি ভোট পেয়ে নির্বাচিত।মোঃলিলু মিয়া,বাঘ মার্কায় ১০৬টি ভোট পেয়েছেন। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মৌলভীবাজার জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফজলুল রহমান। মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ ফজলুল রহমান বলেন, রাজনগর উপজেলা শাখার নির্বাচন খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তিনি নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আগামী তিন বছর সকল সদস্যের সমন্বয়ে সুন্দরভাবে শ্রমিকদের উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। (সি/স-০৭ নভেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES বিশেষ সংবাদ বিষয়: