ইমরান আহমদ কারিগরি কলেজের শিক্ষার্থীরাই কোম্পানীগঞ্জকে আধুনিকায়ন করবে,মন্ত্রী ইমরান আহমদ Desk Desk News প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০ ষ্টাফ রির্পোটারঃঃ– উত্তর সিলেটের একমাত্র কারিগরি কলেজ পরিদর্শন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এম.পি. প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইমরান আহমদ বলেন-শিক্ষাই জাতীর মেরুদন্ড।উত্তর সিলেটের এই উপজেলাকে আধুনিকায়ন করতে চাইলে অবশ্যই কারিগরি শিক্ষার বিকল্প কিছুই নেই।অত্র অঞ্চলের একমাত্র কারিগরি কলেজের শিক্ষার্থীরাই একদিন আমাদের এই উপজেলাকে আধুনিকায়ন করতে প্রধান ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। তিনি আরো বলেন-আমাদের এই কারিগরি কলেজে একটি শহিদ মিনার খুবই প্রয়োজন। খুব শিগ্রই এই শহিদ মিনার নির্মাণ শুরু হবে। এছারাও তিনি আরো বলেন এত্র প্রতিষ্টানের জন্যে নির্মাণাধীন ভবন ছাড়াও আরো একটি ভবন বরাদ্দ দেওয়া হবে।নতুন এই প্রতিষ্টানের জন্যে আধুনিক মানের ল্যাব প্রতিষ্টা করতে অবশ্যই আধুনিক যন্ত্রপাতির যোগান থাকতে হবে।খুব শিগ্রই এই ল্যাবকে শতভাগ আধুনিকায়ন করা হবে।অত্র অঞ্চলের একমাত্র হাইটেক পার্ক নির্মাণাধীন, প্রায় ৫০ হাজার দক্ষ জনশক্তি নিয়োগ দেওয়া হবে এই হাইটেক পার্কে।তাই এই প্রতিষ্টান থেকে যাতে দক্ষ জনশক্তি তৈরী হয় সেই জন্যে খুব শিগ্রই এই কারিগরি কলেজের সাথে একটি পলিটেকনিক ইন্সটিটিউট করা হবে। ইমরান আহমদ কারিগরি কলেজের অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে এবং ৩নং তেলিখাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরীর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের মেম্বার (১নং প্যানেল চেয়ারম্যান) জয়নাল আবেদিন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামীম আহমদ শামীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য,এএসপি নজরুল ইসলাম (গোয়াইনঘাট সার্কেল) এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলী আমজদ,সাধারন সম্পাদক আপ্তাব আলী কালা,জাহাঙ্গীর আলম,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, ইয়াকুব আলী। এ সময় উপস্থিত ছিলেন ওসি সজল কুমার কানু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া,আয়েশা বেগম, ১নং ইসলাম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন,৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান রুকন, সহ-প্রচার সম্পাদক সাইফুল,সদস্য শাহ আলম,দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাসিম,২নং পুর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মতিউর রহমান,উপজেলা যুবলীগের সদস্য জুয়েল আহমদ, জেলা যুবলীগের সদস্য সুহেল আহমদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান,সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান। SHARES তথ্য প্রযুক্তি বিষয়: