ব্রীজ ভেঙ্গে মাদ্রাসা সুপারের মৃত্যু শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১ সিলকো ডেস্ক:-পটুয়াখালীর মির্জাগঞ্জের মহিষকাটা বাজার এলাকায় একটি ব্রিজ ভেঙে নদীতে পড়েছে। এ দুর্ঘনায় প্রাণ হারিয়েছেন মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া দাখিল মাদরাসার প্রধান মাওলানা আইয়ুব আলী। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে। এসময় ভাঙা অংশ নাঝ নদীতে পড়ায় হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হওয়া কয়েকজনকে উদ্ধার করা গেলেও কয়েকজন নিখোঁজ আছে বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন ঘটনাস্থলে ছুটে যান। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। (সি/স১৫জানুয়ারি-তা/ই) Download News PhotoCard SHARES দূর্ঘটনা বিষয়: