কোম্পানীগঞ্জে পাথরবাহী ট্রলি দূর্ঘটনায় কিশোর নিহত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১ স্টাফ রিপোর্টার:-কোম্পানীগঞ্জে পাথরবাহী ট্রলি দূর্ঘটনায় আহসান মিয়া(১৪) নামের কিশোর নিহত হয়েছে। নিহত আহসান মিয়া ভোলাগঞ্জ গ্রামের মৃত চঞ্চল মিয়ার ছেলে। সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা আনুমানিক ৭ টার সময় উপজেলার ভোলাগঞ্জ এলসিঘাট এলাকা থেকে আহসান মিয়াকে আহত অবস্থায় হাফিজ নামের এক যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে ইমার্জেন্সি বিভাগের ডাক্তাররা আহত আহসান মিয়াকে মৃত ঘোষণা করলে আইনী ঝামেলার ভয়ে তাৎক্ষণিক সময়ে হাফিজ মিয়া পালিয়ে যায়। সূত্রে জানা যায়, ভোলাগঞ্জের এলসিঘাট এলাকায় পাথর পরিবহনে ব্যবহৃত স্যালো মেশিন চালিত ছোট ট্রলি দূর্ঘটনায় আহত হয় আহসান মিয়া।দূর্ঘটনার সাথে সাথে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত কিশোরের মাথার পেছনের অংশে ফুলা জখম ও নাক-মুখ দিয়ে রক্ত প্রবাহমান ছিল বলে যানান স্থানীয় এক প্রত্যক্ষদর্শী। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন,লাশের সুরতহাল তৈরি শেষে ময়না তদন্তের জন্যে আগামী সকালে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। (সি/স-০২ ফেব্রুয়ারী-তা/ই) Download News PhotoCard SHARES দূর্ঘটনা বিষয়: