ট্রাক চাপায় কোম্পানীগঞ্জের বুশরা নিহত: বিক্ষুব্ধ জনতা কতৃক ট্রাকে আগুন Desk Desk News প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১ সিলেটের কোম্পানীগঞ্জে প্রাণঘাতক ট্রাকের ধাক্কায় আবারো এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মাহাসড়কের খাগাইল নামক স্থানে ট্রাক চাপায় শিশুটি নিহত হয়। নিহত শিশুর নাম বুশরা (৭), সে খাগাইল গ্রামের সৌদি আরব প্রবাসী আলীম উদ্দিনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় খাগাইল এমএসবি ব্রিকস এর সামনে দিয়ে বঙ্গবন্ধু মহাসড়ক পার হচ্ছিল বুশরা ও তার দাদা। এ সময় ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। মেয়েটির দাদা কোনমতে বেঁচে গেলেও নাতিনের মাথার উপর দিয়ে চলে যায়। ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যায় বুশরা। ঘটনার পর পর ঘাতক ট্রাক ড্রাইভার পালিয়ে গেলেও ক্ষুব্দ জনতা ঘাতক ট্রাকটিকে আগুনে পুরিয়ে ফেলে। ঘটনার খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ও ওসি তদন্ত মুজিবুর রহমান চৌধুরী ছুটে যান। এদিকে ট্রাক পুড়ানোর ঘটনার জেরে ট্রাক,পিকআপ,কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন কোম্পানীগঞ্জ আঞ্চলিক অফিসের সামনে রাস্তা অবরোধ করে লন ড্রাইভার শ্রমিকরা। দূর্ঘটনায় শিশু মৃত্যু ও এ ঘ্য রাস্তা অবরোধের খবর পেয়ে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস সিংহ ছুটে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। (সি/স-০৯ মার্চ-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: