কাল বৈশাখি ঝড়ে বিধ্বস্ত ইসলাম পুর স:প্রা: বিদ্যালয় ভবন

Desk Desk

News

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২১

গতরাতে বয়ে যাওয়া কাল বৈশাখি ঝড়ে কোম্পানীগঞ্জের শতাধিক ঘরের চালা উড়ে গেছে।খোলা আকাশের নীচে বসবাস করছে ৫ শতাধিক মানুষ। বৃহস্পতিবার রাত  ১২ টা ৩০ মিনিটের সময় দশ মিনিট স্থায়ী কাল বৈশাখি ঝড়ে উপজেলার ইসলামপুর,তৈমুর নগর,কাঠালবাড়ি নভাগি সহ কয়েকটি গ্রামের অর্ধ-শতাধিক ঘরের চালা দুমড়ে মুচড়ে গেছে।অনেক কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।বড় বড় ফলের গাছ উপড়ে পড়েছে।এছাড়াও ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের উপর একটি গাছ পড়ে মূল ভবনের তিনটি শ্রেণীকক্ষ ধ্বংস হয়ে পড়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়,বিদ্যালয়ের সীমানার উত্তর থেকে দক্ষিণ দিকে নির্মিত ইটের তৈরি বিদ্যালয়ের পুরাতন   ভবনের পশ্চিম অংশের দেয়ালটি প্রায় ধ্বসে পড়েছে।সরকারী নির্দেশনায় বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম চালু হলে খোলা আকাশের নীচে পাঠদান নিতে হবে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীকে।

এই বিদ্যালয়টির সব কয়টি কক্ষই স্থানীয় ও জাতীয় নির্বাচনকালীন সময়ে ভোট কেন্দ্র হিসেবে ব্যাবহৃত হয়।ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড় রকমের ধাক্কা সামাল দিতে হবে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটিকে।

ঝড়ের কবলে বিধ্বস্থ বিদ্যালয় ভবনটি দেখতে ছুটে আসেন ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন,ইউ/পি সদস্য (২ নং ওয়ার্ড) শেখ ফরিদ,পিআইও অফিস সহকারী তরুন অধিকারী, যুবলীগ নেতা আব্দুল খালেক প্রমুখ।

(সি/স-১০ এপ্রিল-তা/ই)