দেশে করোনা সংক্রমনে মৃত্যু আবারও সেঞ্চুরি পার

Desk Desk

News

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১

দেশে করোনায় মৃত্যু দ্বিতীয় দিনেও সেঞ্চুরির উপরে চলছে। শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। গতকালও করোনায় মৃত্যু ছিলো ১০১ জন।

শনিবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মৃতদের মধ্যে ৬৯ জন পুরুষ ও ৩২জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেরে দাঁড়িয়েছে ১০ হাজার ২৮৩ জন।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৭৩ জন। এ নিয়ে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৭ লাখ ১৫ হাজার ২৫২ জন।

একই সময়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯০৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।