২৪ ঘন্টায় জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় ৯ জন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, মে ৩, ২০২১ সিলেটের জৈন্তাপুরে ১৯ ঘন্টা ব্যবধানে ফের ট্রাকচাপায় পিষ্ট হয়ে ৪জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুটি দূর্ঘটনায় ২৪ঘন্টায় নিহত হয়েছেন ৯জনে। সোমাবার রাত ১টা ৩০মিনিটের দিকে জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল সড়কের দরবস্ত বাজার এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার সুলতান আহমদ, একই এলাকার আশিক আহমদ, দরবস্ত বাজারের একটি মোটরসাইকেল ওয়ার্কশপের মেকানিক গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা সুহেল আহমদ। এছাড়া সুমন নামের আরো একজন। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায় নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে দরবস্ত বাজারে ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর সাইকেল ওয়ার্কশপে ঢুকে যায়। এসময় ওয়ার্কশপের সামনে দাড়িয়ে থাকা দুইজন মোটরসাইকেল আরোহী ও ওয়ার্কশপের মেকানিক ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহতাবস্থায় দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছেছেন। জৈন্তাপুর থানার থানার ওসি গোলাম দস্তগীর আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান, রাত ১টা ৩০মিনিটের দিকে দরবস্ত বাজার এলাকায় মোটরসাইকেল ওয়ার্কশপের সামনে ইট বোঝাই ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহীসহ তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে বলে জানান তিনি। রোববার ভোর সাড়ে ৬টায় সিলেট-তামাবিল সড়কের ফেরীঘাট এলাকায় ১৯ঘন্টা আগে ট্রাক চাপায় একই পরিবারের চারজন ও সিএনজি অটোরিকশার ড্রাইভারসহ পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে। (সি/স-০৩ মে-তা/ই) SHARES দূর্ঘটনা বিষয়: