বঙ্গবন্ধু মহাসড়কে বাইক দুর্ঘটনায় ভোলাগঞ্জের মামুন ঘোরতর আহত

প্রকাশিত: ৪:২১ পূর্বাহ্ণ, মে ৬, ২০২১

সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে নামক নামক স্থানে মোটরবাইক-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে বাইক থাকা এক আরহী ঘোরতর আহত হয়।আহত ব্যক্তি ভোলাগঞ্জ-রুস্তম পুর গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে মামুন আহমদ (২০)।রাত ১১ টা ৩০ মিনিটের সময় উপজেলার সাকেরা পয়েন্ট নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে ঘোরতর আহতবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে প্রেরণ করা হয়েছে।

সূত্রে জানা যায়, মহাসড়কের সাকেরা পয়েন্টের আশে পাশে অবৈধভাবে পার্কিং করা পাথর বহনকারী ও খালি ট্রাকের কারনে এই দূর্ঘটনাটি ঘটে।রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা এইসব ট্রাক নিত্যদিনকার দূর্ঘটনার কারন হলেও প্রশাসন এখানে নিরব।অবৈধ এই ট্রাক পার্কিংয়ের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

(সি/স-০৬মে-তা/ই)