সাংবাদিক রোজিনা’র বিরুদ্ধে মামলার বাদীকে বদলী শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, মে ১৮, ২০২১ দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে সরকারি নথি সরানোর অভিযোগে দায়ের করা মামলার বাদি মো. শিব্বির আহমেদ ওসমানীর দফতর বদল করা হয়েছে। গতকাল ১৭ মে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক মো. শিব্বির আহমেদ ওসমানীসহ ৬ জনকে বদলি দেখিয়ে একটি অফিস আদেশ প্রকাশ করা হয়েছে। ’কর্মকর্তাগণ’কে দাপ্তরিক কাজের সুবিধার্থে’ বদলি/পদায়ন করা হয়েছে বলে উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত ওই আদেশে উল্লেখ করা হয়েছে। আদেশ অনুযায়ী, ১ নং ক্রমে, জনাব মিনা মাসুদ উজ্জামান, উপসচিবকে নার্সিং সেবা-২ অধিশাখা এবং নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব আইন-১ শাখা ও আইন-২ শাখা থেকে নতুন কর্মস্থল হিসেবে প্রবা-১ অধিশাখায় পদায়ন করা হয়েছে। ২ নং ক্রমে, ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী, উপসচিবকে জনস্বাস্থ্য-১ অধিশাখা থেকে নতুন কর্মস্থল হিসেবে জনস্বাস্থ্য-২ অধিশাখায় পদায়ন করা হয়েছে। ৩ নং ক্রমে, মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, উপসচিবকে, জনস্বাস্থ্য-২ অধিশাখা থেকে নতুন কর্মস্থল হিসেবে জনস্বাস্থ্য-১ অধিশাখায় পদায়ন করা হয়েছে। ৪ নং ক্রমে, বেগম আছিয়া খাতুন, সিনিয়র সহকারী সচিবকে, হাসপাতাল অনুবিভাগে সংযুক্ত থেকে নতুন কর্মস্থল হিসেবে স্বাস্থ্য-১ শাখায় পদায়ন করা হয়েছে। ৫ নং ক্রমে, মো. আলমগীর কবীর, সিনিয়র সহকারী সচিব, হাসপাতাল অনুবিভাগে সংযুক্ত থেকে নতুন কর্মস্থল হিসেবে আইন-১ এবং নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব আইন-২ শাখা ও অটিজম সেলে পদায়ন করা হয়েছে। ৬ নং ক্রমে, মো. মেজবাউল হোসেন, সিনিয়র সহকারী সচিব, নার্সিং সেবা-১ শাখা থেকে নতুন কর্মস্থল হিসেবে নার্সিং সেবা-১ শাখা এবং নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব নার্সিং সেবা-২ শাখায় পদায়ন করা হয়েছে। উল্লেখ্য, সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে রোজিনা ইসলামকে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখার পর ওই দিন রাতে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারা ও পেনাল কোডের ৩৭৯ ও ৪১১ ধারায় মামলা দায়ের করা হয়। এ মামলায় আজ সকালে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে তাকে। মামলার বাদী স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী। (সি/স-১৮ মে-তা/ই) SHARES আইন আদালত বিষয়: