ছাতকে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, মে ২৩, ২০২১

 

আব্দুছ ছালাম শাকিল ছাতক থেকে:-

সুনামগঞ্জ জেলার ছাতকে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম ও এসআই আনোয়ার হোসেন ছদ্দবেশে অভিযান চালিয়ে নোয়ারাই খেয়াঘাট এলাকা থেকে মাদক মামলার ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী লাল মিয়া (৩০) কে গ্রেফতার করেন। সে হরিশপুর গ্রামের আহাদ মিয়ার পুত্র। সে দীর্ঘ দুই বছর ধরে পালিয়ে কুমিল্লা জেলার মুরাদনগরে বসবাস করতো। শনিবার সে ছাতকে এসে নিজ বাড়ীতে না গিয়ে নোয়ারাই তার এক আত্মীয়ের বাসায় যাবার পথে পুলিশ তাকে গ্রেফতার করে। ছাতক থানার ওসি মোঃ নাজিম উদ্দিন লাল মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

(সি/স-২৩ মে-তা/ই)