গোয়াইনঘাটে ইয়াবাসহ একজন গ্রেফতার

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২১

সিলেটের গোয়াইনঘাট থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে র‌্যাব-৯। শুক্রবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোয়াইনঘাট থানার লামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার পাউড়া (লামা পাড়া) গ্রামের মৃত আরজ আলীর ছেলে রহমত আলী (৪৮)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার লুৎফর রহমানের নেতৃত্বে সিলেট জেলার গোয়াইনঘাট থানার লামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রহমত আলী (৪৮)কে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি ওবাইন।

(সি/স-০৬ জুন-তা/ই)