বিজন সরকারকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, জুন ৫, ২০২১ সিলেটের ভোলাগঞ্জ রোপওয়ে থেকে পাথর উত্তোলন করছে মর্মে প্রকাশিত সংবাদের ভিন্নমত পোষণ করে প্রতিবাদ জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রামের বিজন সরকার।গত ৪ জুন“ সিলেটের ভোলাগঞ্জ রোপওয়েতে থেমে নেই পাথর লুট ” শিরোনামে ওই সংবাদটি দৈনিক বায়ান্ন পত্রিকা অনলাইন ভার্সনে প্রকাশিত হয়। প্রতিবাদ বার্তায় তিনি বলেন, সুপ্রিয় কোম্পানীগঞ্জবাসী আপনারা নিশ্চয় জানেন উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে একটি ঐতিহ্যবাহী সরকারী স্থাপনা।বাংলাদেশের রেলপথের সাথে এই রোপওয়ের অস্থিত্ব জড়িয়ে আছে।বিগত কয়েক বছর যাবত ভোলাগঞ্জ রোপওয়ের স্থাপনা ধ্বংস করে কতিপয় চক্র পাথর লুট করে আসছে। আমি একজন সচেতন মানুষ হিসেবে পাথরখেকুদের বিরুদ্ধে সৌচ্চার ছিলাম,আছি,থাকবো।ভোলাগঞ্জ রোপওয়ে থেকে পাথর লুট করতে পেরে কতিপয় চক্র আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।সম্প্রতি সেই চক্রটি আমার বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে জাতীয় দৈনিক বায়ান্ন পত্রিকায় একটা ভিত্তিহীন সংবাদ প্রচার করে। যা অসত্য এবং মিথ্যা।এই সংবাদের সাথে আমি একমত নই।ভোলাগঞ্জ রোপওয়ে থেকে পাথর লুট সংক্রান্ত প্রকাশিত সেই সংবাদ কুচক্রি মহলের ষড়যন্ত্র বলে মনে করি আমি।তাই প্রকাশিত সেই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি আমি। শুধু তাই নয় পরবর্তিতে আমারে বিরুদ্ধে এইরকম বানোয়াট ও মিথ্যা সংবাদ প্রচার করা হলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো। আমাকে জড়িয়ে প্রকাশিত সেই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।উক্ত প্রতিবাদলিপি প্রকাশ করতে স্থানীয় সংবাদকর্মীদের সার্বিক সহযোগীতা কামনা করছি। বিজ্ঞপ্তি SHARES গণমাধ্যম বিষয়: