দুই দিনেও নিহত ইলিয়াসের লাশ খুজে পাওয়া যায়নি

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুন ৫, ২০২১

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বৈরী আবহাওয়ায় বালু উত্তোলন করতে গিয়ে বজ্রপাতে কোম্পানীগঞ্জের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়ন সুনালী চেলা নদীতে ঘটনাটি ঘটে।

বজ্রপাতে মৃত ব্যক্তি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের তেলীখাল গ্রামের নুরুল ইসলামের পুত্র ইলিয়াস আলী (২৮)।

শুক্রবার ০৪ জুন সকাল ৭ টার সময় বাল্কহেড নৌকা নিয়া বালু উত্তোলন করার জন্য সুনালীচেলা নদীতে আসলে হটাৎ বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের আঘাতে সে পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। ফায়ার সার্ভিসের লোকজন দুই দিন ধরে চেষ্টা চালিয়েও তার লাশ এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি।

এব্যাপারে দোয়ারাবাজার থানার এসআই মাহমুদুল হাসান জানান, বজ্রপাতে কোম্পানীগঞ্জ এলাকার ইলিয়াস নামের একজনের মৃত্যু হয়েছে। তার সাথে থাকা আরো দুইজন আহত হয়েছেন। আমরা সহ ফায়ার সার্ভিসের লোকজনের সহায়তায় চলতি নদী থেকে লাশ উদ্ধারের জন্য দিনভর চেষ্টা চালিয়ে লাশ পাওয়া যায়নি।

এদিকে নিহত ইলিয়াসের বাড়িতে কান্নার রোল পড়েছে।নিহত ইলিয়াসের লাশ এক নজর দেখার জন্যে অপেক্ষামান তার আত্মীয়স্বজন। দুইদিনেও তার লাশ খোজে না পাওয়ায় উদ্ভেগ প্রকাশ করেছে নিহত ইলিয়াসের  স্ত্রী ও পিতা নুরুল ইসলাম।

(সি/স-০৫ জুন-তা/ই)