‘ল’ এসোসিয়েশন অফ বাংলাদেশ সুনামগঞ্জ কমিটি গঠন

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২১

 

নিজস্ব প্রতিবেদক:-‘ল’ এসোসিয়েশন অফ বাংলাদেশ সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে।

আবিদুর রহমান শাহী সভাপতি ও সুমন আহমেদ কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়।

এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক শরিফুল হক তুমুল ও যুগ্ম আহবায়ক আশফাক উল হক নিলয় কমিটির অনুমোদন দেন।

নব নির্বাচিত সভাপতি আবিদুর রহমান শাহী বলেছেন এসোসিয়েশনের সকল নবনির্বাচিত সদস্যদের দলমত–নির্বিশেষে কাজ করে যাবে। বিশেষ করে বার কাউন্সিল পরীক্ষা সময়ানুযায়ী নেওয়া, আইনজীবীদের পেশাগত মান উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করবে। সত্যের জন্য লড়বো ” অন্যায়ের বিরুদ্ধে লড়বো সাধারণ জনগণের সঠিক ও ন্যায় বিচারর জন্য সর্বোচ্চ ত্যাগ করে তাদের সাথে কাজ করাই আমাদের প্রথম লক্ষ্য থাকবে।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সুমন আহমেদ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ফাইনাল বর্ষের ফাইনাল সেমিস্টারে অধ্যয়নরত আছেন। এছাড়া তিনি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ও দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সুমন আহমেদ বলেন, এমন সংগঠনের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত কারণ সংগঠনটির অবস্থান অন্যায় অবিচারের বিরুদ্ধে এবং বিচার প্রার্থী মানুষদের ন্যায় বিচার নিশ্চিত করতে সংগঠনটি কাজ করে থাকে। সংগঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে সাধারণ মানুষদের আইনি সহায়তা প্রদানের মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।

 

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি হেলাল আহমদ, সহ-সভাপতি বদরুজ্জামান বাধন, সহ-সভাপতি মাহবুবা আখতার খান, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, যুগ্ম সম্পাদক মোঃ নুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েফ খান, সংগঠনিক সম্পাদক রাকিব উদ্দিন রাসেল, সহ- সাংগঠনিক সম্পাদক আল রাফি, সহ- সাংগঠনিক সম্পাদক মুজাহিদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, প্রচার সম্পাদক বদরুল আলম, আইন সম্পাদক রেশমা তালুকদার, দপ্তর সম্পাদক সুজন মিয়া, অর্থ সম্পাদক চয়ন দাস, মহিলা সম্পাদক প্রথমা ঘোষ চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ সাফাত আহমেদ এবং সম্মানিত সদস্য – সামিউল হক সামি, গোলাম সারওয়ার, মোঃ মাহমুদুর রহমান, প্রতিম দাশ বাধন, ফুয়াদ বকস রাফি, রাজু আহমেদ ও সায়েম রহমান।

(সি/স-১৭ জুলাই-তা/ই)