কুলাউড়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান Desk Desk News প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২১ কুলাউড়া প্রতিনিধি:-মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় পুলিশি অভিযানে ৮ জুয়াড়িসহ ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।(২৯ জুলাই) বৃহস্পতিবার রাত ৩ টার সময় এসআই বিদ্যুৎ পুরকায়স্থ ও এএসআই মোঃ তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া উপজেলার জয়পাশা গ্রামের মালিক মিয়ার ভাড়াটিয়া কলোনীতে অভিযান পরিচালনা করে জুয়া খেলার আসর হতে জুয়াড়িদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কুলাউড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের জয়পাশা গ্রামের মৃত আকুল মিয়ার ছেলে ছয়ফুল মিয়া (৪৫) ছানু মেম্বারের ছেলে রাশেদ মিয়া (২৬) মৃত এলাই মিয়ার ছেলে শিশু মিয়া (৩০) নজর আলীর ছেলে আলী হোসেন (৩৫) পাইক্কা মিয়ার ছেলে শওকত মিয়া (৩৭) মালিক মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৫) এবং মৌলভীবাজার সদর উপজেলা আমতৈল ইউনিয়নের মাসকান্দি গ্রামের চুনু মিয়ার ছেলে শিপু মিয়া (২৫) ও মৃত এনাম উদ্দিনের ছেলে সুফি মিয়া (৪০) এবং জুয়া খেলার আসর হইতে ১৫৬ টি তাস ও নগদ ৬ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়। কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। (সি/স-৩০ জুলাই-তা/ই) SHARES অপরাধ বিষয়: