২১ আগস্টের ঘাতকদের বিচারের দাবিতে জৈন্তাপুরে মানববন্ধন

Desk Desk

News

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১

 

জৈন্তাপুর প্রতিনিধি:- ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় জামাত বিএনপি সরকারের মদদে জননেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার প্রতিবাদে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার সকাল ১১ টায় জৈন্তাপুর উপজেলা সদরে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ বলেন বলেন, আগস্ট মাস বাঙ্গালি জাতির শোকের মাস। এ মাসে জাতির পিতাকে পরিবারসহ নির্মমভাবে হত্যা করা হয়েছে। জাতির জনকের যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট তারেক জিয়ার পরিকল্পনায় হামলা করা হয়েছে। সেদিনের হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত হয়েছে।
দীর্ঘ ১৭ বছরেও বিচারের কাজ শেষ হয়নি। খুব দ্রুত সরকারের কাছে এ বর্বর হত্যার বিচারের দাবি করেন তিনি।

এসময়ে উপস্থিত ছিলেন সহ সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু,প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, তথ্য ও গবেষণা সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, উপ প্রচার সম্পাদক আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ইয়াহিয়া,বদরুদ্দোজা বদর, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, শাহিনুর রহমান সদস্য সুমন আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিন আহমদ, রুবেল শরীফ, এরশাদুল আলম চৌধুরী প্রমুখ।

(সি/স-২১ আগস্ট-তা/ই)