শ্রীমঙ্গলে ১১ বছরের প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, তিন ঘন্টার মধ্যেই ধর্ষক গ্রেফতার

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২১

মোঃ ইমরান হোসেন:- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় আক্কাছ মিয়া (২৮) নামের এক ধর্ষককে মামলা দায়েরর তিন ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানাযায় গত ৩০ আগস্ট সোমবার সকালে ৭ টার সময় শ্রীমঙ্গলে মির্জাপুর ইউনিয়নের ববানপুর জামে মসজিদের মক্তবে পড়ুয়া ১১ বছরের প্রতিবন্ধী মেয়েকে মসজিদ সংলগ্ম পাশের রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের তিন ঘন্টার মধ্যে অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই মোঃ জামাল উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্স সহ ৩১ আগস্ট মঙ্গলবার ভোর ৩ টা ২০ মিনিটের সময়
য়াকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামী শ্রীমঙ্গলের মির্জাপুর চা বাগান এলাকার ববানপুর গ্রামের নওশাদ মিয়ার পুত্র।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বলেন ভিকটিমের মা শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।তার পরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ধর্ষক আক্কাস কে গ্রেফতার করেন।

(সি/স-৩১ আগস্ট-তা/ই)