‘ফ্যাশন বিডি’ এখন কোম্পানীগঞ্জে Desk Desk News প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-জনপ্রিয় ফ্যাশন ব্রান্ড ‘ফ্যাশন বিডি’ দেশব্যাপী তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট এরপর এবার কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করেছে ফ্যাশন বিডি। রোববার (১২ সেপ্টেম্বর) বাদ যোহর কোম্পানীগঞ্জের টি.এন্ড.টি রোডস্থ শাহজালাল শপিং কমপ্লেক্সে কোম্পানীগঞ্জ শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে শো-রুমে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ফ্যাশন বিডির এই নতুন আউটলেটে সকল বয়সী নারী-পুরুষের জন্য দেশি-বিদেশি কাপড়, পাঞ্জাবি, প্যান্ট, শার্ট, লুঙ্গী, থ্রি-পিস, সালোয়ার-কামিজ, শাড়ীসহ পোশাক পাওয়া যাবে। বাচ্চাদের জন্য সব ধরনের পোশাকের সমারোহ থাকছে। দেশি-বিদেশি পোশাকে সমৃদ্ধ ফ্যাশন বিডির প্রতিটি পণ্য সাশ্রয়ী। সাধ ও সাধ্যের সমন্বয় রয়েছে এসব পোশাকে। সব শ্রেণির মানুষের জন্য আধুনিক, রুচিসম্মত ও উন্নতমানের পোশাকের বিপুল সংগ্রহ আছে ফ্যাশন বিডির এই আউটলেটে। (সি/স-১২ সেপ্টেম্বর-তা/ই) SHARES সারাদেশ বিষয়: