তথ্য অধিকার সংক্রান্ত বিতর্কে বিভাগের শীর্ষে ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় Desk Desk News প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২১ আব্দুস ছালাম শাকিল ছাতক থেকে:- তথ্য অধিকার সংক্রান্ত বিতর্ক প্রতিযোগিতায় সিলেট বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করেছে ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান তার কার্যালয়ে বিজয়ীদের বিতার্কিক দলের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল ও সনদপত্র তুল দেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন উপস্থিত ছিলেন। চলতি বছরের ২২ জুন ভার্চুয়ালি অনুষ্ঠিত তথ্য অধিকার সংক্রান্ত বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজকে পরাজিত করে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় দল বিজয়ী হয়। বিজয়ী বিতার্কিক দলের শিক্ষার্থী হলো মাহিয়া তাহসিন তানিশা(দলনেতা), আনিসা ইসলাম ও পুষ্পিতা দেবনাথ পৌষী। সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। (সি/স-১৫ সেপ্টেম্বর-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: