সপ্তম বছরে পা রাখলো কোম্পানীগঞ্জ যুব সংসদ

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-উত্তর সিলেটের বৃহত্তম অরাজনৈতিক সামাজিক সংগঠন কোম্পানীগঞ্জ যুব সংসদের ষষ্ঠ বর্ষপূর্তি পালিত হয়েছে। শুক্রবার ১৫ অক্টোবর সন্ধ্যা সারে সাতটায় টুকের বাজারস্থ সংগঠনের কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক তারিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমীর দেওয়ানের সঞ্চানলায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক কবির আহমদ, সাংবাদিক সোহরাব আহমদ, ১ নং ইসলাম পুর ইউনিয়ন শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক ছয়দুর রহমান প্রমুখ।

অনুষ্টানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি নাছির উদ্দীন, ১ নং ইসলাম পুর ইউনিয়ন শাখা কমিটির সহ সভাপতি পাভেল আহমদ
সদস্য আশিক মিয়া , ইমন দেওয়ান,রফিক আহমদ।

(সি/স-১৬ অক্টোবর-তা/ই)