গোয়াইনঘাটে তৃণমূল আ’লীগের পছন্দ ৬ নৌকার মাঝি শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয়দফা নির্বাচন অনুষ্টিত হবে আগামী ২৮ নভেম্বর। সারাদেশে ১ হাজার ৭ শত ইউনিয়ন পরিষদে ও ১০টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেট বিভাগের রয়েছে ৭৭টি ইউনিয়ন। ২৮ নভেম্বরের ইউপি নির্বাচন উপলক্ষ্যে সিলেটের ইউনিয়নগুলোতে দলীয় ভোটের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় সিলেটের গোয়াইনঘাটের ৬টি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বাছাই সম্পন্ন হয়। মঙ্গলবার (১৯ অক্টোবর) গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার পর ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের ভোটের মাধ্যমে এই ৬ ইউনিয়নের প্রার্থী বাছাই করা হয়। ১ নং রুস্তমপুর ইউনিয়নে হেলাল উদ্দিন হেলাল ৯ ভোট, তোয়াক্কুল ইউনিয়নে মোঃ লোকমান ১৫ ভোট , ৪ নং লেঙ্গুরা ইউনিয়নে গোলাম কিবরিয়া রাসেল ১০ ভোট, ৬ নং ফতেপুর ইউনিয়নে মো. নাজিম উদ্দিন ১৪ ভোট, ৭ নং নন্দিরগাও ইউনিয়নে এস কামরুল হাসান আমিরুল ১১ ভোট ও ৯নং ডৌবাড়ী ইউনিয়নে নিজাম উদ্দিন ১০ ভোট পেয়ে নির্বাচিত হোন। https://www.facebook.com/249347416010226/posts/892704188341209/ শীঘ্রই তাদের নাম দলটির হাইকমান্ডের কাছে প্রেরণ করা হবে এবং পরবর্তীতে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। আওয়ামী লীগসহ সকল প্রার্থীরা আগামী ২ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। (সি/স-১৯ অক্টোবর-তা/ই) Download News PhotoCard SHARES নির্বাচনের মাঠ বিষয়: