শ্রীমঙ্গল পৌর নির্বাচনে নৌকার মাঝি সৈয়দ মনসুরুল হক

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২১

মোঃইমরান হোসেন:-মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক। গত কাল বৃহস্পতিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তহিরুল ইসলাম মিলন।দশবছর পর এই পৌরসভায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
আগামী ২৮ নভেম্বর এই পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০১১ সালের ১৮ জানুয়ারি এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ।এই পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলের নিকট আবেদন করেছিলেন ৫ জন প্রার্থী। শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম খান, সদস্য মো. কদর আলী, কামরুজামান জুয়েল ও রুমন আহম্মেদ দলীয় মনোনয়ন চেয়ে উপজেলা আওয়ামী লীগের নিকট আবেদন করেছিলেন।

(সি/স-২১ অক্টোবর-তা/ই)