জৈন্তাপুরে পাঁচ ইউপিতে নৌকার চুড়ান্ত মাঝি হলেন যারা

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২১

জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি:-আসন্ন ইউনিয়ন পরিষদ( ইউপি) নির্বাচনে সিলেট বিভাগসহ ৩য় ধাপে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাশালীল দল বাংলাদেশ আওয়ামী লীগ।

৩য় ধাপে সিলেটের জৈন্তাপুর উপজেলার ছয় টি ইউনিয়নের মধ্যে পাঁচ টি ইউনিয়নের ইউপি নির্বানের তারিখ ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় প্রতীক নৌকা পেতে শুরু হয় তৃণমূল পর্যায়ে থেকে জোর লবিং। শেষমেশ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উপজেলার পাঁচ টি ইউনিয়নে আওয়ামী লীগের চুড়ান্ত চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

উপজেলার পাঁচ টি ইউনিয়নে যারা নৌকা প্রতীক পেয়েছেন তারা হলেন, আব্দু রাজ্জাক রাজা দুই নম্বর জৈন্তাপুর ইউনিয়নে, তিন নম্বর চারিকাটা ইউনিয়নে সিরাজুল ইসলাম, চার নম্বর দরবস্ত ইউনিয়নে মোহাম্মদ কুতুবউদ্দিন , পাঁচ নম্বর ফতেপুর ইউনিয়নে মোঃ রফিক আহমদ ,ছয় নম্বর চিকনাগুল ইউনিয়নে মোঃ কামরুজ্জামান চৌধুরী।

উপজেলার এই ইউপিতে গুলোতে চেয়ারম্যান পদপ্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম নেয়ার পর জেলা কমিটি তাদের তালিকা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে পাঠায়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে মঙ্গলবার ওই পাঁচ প্রার্থীর দলীয় মনোনয়ন চূড়ান্ত করে।

তৃতীয় ধাপে ১০০৭টি ইউপি এবং ৯টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৮ নভেম্বর এসব ইউপি ও পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৪ অক্টোবর এসব ইউপি এবং পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।