কোম্পানীগঞ্জে নৌকার প্রার্থীর প্রচারণায় আ’লীগ সভাপতির সমর্থকদের হামলা

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় উত্তর রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের নৌকার মাঝি ফয়জুর রহমান মাষ্টারের নির্বাচনী প্রচারণায় আওয়ামীলীগের বিদ্রোধী উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ উদ্দিনের সমর্থকেরা হামলা করে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে নৌকার  প্রচারণায় বিদ্রোহী প্রার্থী  ও ইউপি আওয়ামীলীগের সভাপতির সমর্থকদের হামলার অভিযোগ করে নৌকার প্রার্থী ফয়জুর রহমান জানান, গত বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যা আমার বাড়ি থেকে কামালবস্তি একটি নির্বাচনী সভায় যোগ দিতে প্রচারণায় যাওয়ার পথে আ’লীগের বিদ্রোধি প্রার্থী ফরিদ উদ্দিনের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় উনার সমর্থকেরা নৌকার প্রচারণায় থাকা নেতাকর্মী ও সমর্থকদের উপর পাথর ছুঁড়ে মারে এবং মোটরসাইকেল নিয়ে হামলা করে।

এ ঘটনায় নৌকার চেয়ারম্যান প্রার্থী ফয়জুর রহমান ও সালাহ উদ্দিন (২৬) নামের এক সমর্থক আহত হয়েছে। বিজয় পাড়ুয়া গ্রামের আসদ্দর আলীর ছেলে সালাহ উদ্দিনের মাথায় পাথরের আঘাতে পেয়ে কোম্পানীগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

এ ব্যাপারে আহত সালা উদ্দিন স্থানীয় সাংবাদিকদের জানান, নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় রাত ৮ টায় ফরিদ উদ্দিন চেয়ারম্যানের কয়েকজন সমর্থক আমাদের পাথর নিক্ষেপ করে। তাদের অতর্কিত পাথর নিক্ষেপে আমার মাথা ও পায়ের উরুতে আঘাত লাগে। আমি অজ্ঞান হয়ে পড়লে কয়েকজন মিলে আমাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে চিকিৎসা করিয়েছেন। এ সময় নৌকা প্রতি প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী ফয়জুর রহমান সাথে ছিলেন।

এ ব্যাপারে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফয়জুর রহমান জানান, আওয়ামীলীগের বিদ্রোহি প্রার্থী ফরিদ উদ্দিনের সমর্থকেরা আমার নেতাকর্মীদের উপর হামলা করেছে।
উপজেলা থেকে প্রতিক পাওয়ার পরে নির্বাচনী সভায় যাওয়ার পথে আমার উপর হঠাৎ দ্রুতগতির একটি মোটরসাইকেল তুলে দেয় এবং আমার মিছিলে পাথর নিক্ষেপ করা হয়।

 

(সি/স-৩০ অক্টোবর-তা/ই)