স্থানীয় জনতার সহযোগিতায় জেলা ডিবি পুলিশের হাতে মাদকসহ আটক ১

প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২১

 

গোয়াইনঘাট প্রতিনিধি:- সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে স্থানীয় জনতার সহযোগিতায় মাদকসহ সাকিল মিয়া, (১৯), নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা ডিবি পুলিশ এসআই মিজানুর রহমান সরকার, এসআই আবুল হোসেন, সঙ্গীয় ফোর্স নিয়ে আটক করে এই বিষয়ে। সিলেট জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত জনপদ পূর্ব জাফলং ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডের রহমতপুর গ্রামের আক্কাস আলী’র দোকানের পাশে এলাকার স্থানীয় জনতার সহযোগিতায় জনৈক সাকিলে’র সামনে থেকে মাদক ব্যবসায়ী সাকিল মিয়া (১৯) কে গ্রেপ্তার করা হয়। সে পূর্ব জাফলং ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের সোনাটিলা গ্রামের বাসিন্দা এখলাছ মিয়ার, ছেলে। পুলিশ তার কাছ থেকে ৯বোতল ভারতীয় মদসহ আটক করে অবৈধ মাদকদ্রব্য।

স্থানীয় জনতার সহযোগিতায় জেলা ডিবি পুলিশের হাতে মাদকসহ আটক ১

৯ বোতল ভারতীয় অফিসার চয়েস, উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।