বাংলাদেশ-ভারত সীমান্তে গাড়ী চাপায় ছাতকের চুনাপাথর শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১

 

ছাতকের ভারত সীমান্তে গাড়ী চাপায় এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে ছাতকের ইসলাম পুর ইউনিয়নের ভারত সীমাম্তের ইছামতি নদীতে। জানা যায়, ভারতীয় চুনাপাথরবাহী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ভারত সীমান্তের অভ্যন্তরে ইছামতি নদীতে পড়ে যায়। এসময় ট্রাকের ধাক্কায় নদীতে নৌকায় বসে থাকা বাংলাদেশী বারকি শ্রমিক আকিব হোসেন (২৫) চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত বারকি শ্রমিক আকিব হোসেন ইসলাম পুর ইউনিয়নের বনগাঁও গ্রামের সিরাজ মিয়ার পুত্র। লাশ উদ্ধার করে ভারতীয় পুলিশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে ।

ছাতক থানা অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) মিজানুর রহমান জানান, ময়না তদন্ত শেষে ভারতীয় পুলিশ মঙ্গলবার লাশটি হস্তান্তর করতে পারে বলে আশাবাদী।

(সি/স-০১ নভেম্বর-তা/ই)