দোয়ারাবাজারে বসতঘর নির্মাণে বাধা: নিরাপত্তাহীনতায় কৃষক পরিবার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১ দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:- দোয়ারাবাজারে এক নিরীহ কৃষকের বসতঘর নির্মাণে বাধাগ্রস্ত করছে প্রতিপক্ষের লোকজন। প্রতিকার চেয়ে সম্প্রতি দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কৃষক পরিবার। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামের মৃত আশ্রব আলীর পুত্র আবদুল মতিন কয়েক যুগ ধরে মৌরসি ও খরিদা স্বত্বে বসত বাড়ি নির্মাণ করে স্ব পরিবারে বসবাস করে আসছেন। সম্প্রতি বসতভিটায় ঘর নির্মাণ শুরু করলে বাধা দেয় পাশ্ববর্তী বাড়ির প্রতিপক্ষের লোকজন। এ নিয়ে একাধিক সালিশ বিচারে অহেতুক বাধা না দিতে সিদ্ধান্ত হলেও মৃত হাছেন আলীর পুত্র নজরুল ইসলাম ও রমিজ উদ্দিন, ফজর বানুসহ তাদের প্রভাবশালী আত্মীয় স্বজন বিভিন্নভবে বাধাবিপত্তি দিয়ে আসছে। রাতের আধাঁরে তারা ইট, বালি পাথর চুরি করে নিয়ে যায়। ঘর নির্মাণ না করতে তারা হুমকি ধমকী দিয়ে আসছে। বয়োবৃদ্ধা মোমেনা বেগম (৮০) বলেন, তাদের ভয়ে আমরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছি। প্রভাবশালী প্রতিপক্ষ আমাদের ক্ষতিসাধন করতে উঠেপড়ে লেগেছে। আমরা স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছি। “জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, তাদের মধ্যে সীমানা নিয়ে বিরোধ ছিল তা স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। তারপরও প্রতিপক্ষ নানাভাবে তাদের ডিস্টার্ব করছে। লিখিত অভিযোগ পেয়েছি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” SHARES অপরাধ বিষয়: